ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুয়াকাটায় আনন্দ মিছিল

    পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কুয়াকাটায় আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এজন্য আনন্দে ভাসছে দক্ষিণ অঞ্চলের মানুষ। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় শোভাযাত্রা ও আনন্দ মিছিল হয়েছে।

    বুধবার সকাল ১০টার দিকে এই আনন্দ মিছিল বের হয়। এতে কুয়াকাটা পৌরসভা, পর্যটন নির্ভর ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুয়াকাটা পৌর ভবনের সামনে এক পথসভায় মিলিত হয়।

    এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার ও ভূইয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নিজাম হাওলাদার প্রমুখ।

    বক্তারা বলেন, আর মাত্র দুই দিন বাকি পদ্মা সেতু উদ্বোধনের। এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসান ঘটবে কুয়াকাটার সাথে সারা দেশের ফেরি পারাপারের। চালু হবে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে তৈরি হবে পর্যটন শিল্পে অপার সম্ভাবনা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ