ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

    চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

    এরপর বেলা সোয়া ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির অগ্রভাগে বিশাল জাতীয় পতাকা ও দলীয় পতাকা বহন করে। পরে আ’লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

    জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শরিফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান প্রমুখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ