ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠিতাবার্ষিকী পালিত

    নাজিরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠিতাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয় থেকে  র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভার আয়োজন করে।

    মাস্টার মো. মোতাহার হোসনে হাওলাদারের সভাপতিত্বে ও  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি  বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো.মনিরুজ্জাামান আতিয়ার, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, আ’লীগ নেতা আতিয়ার রহমান চৌধুরী (নান্নু), উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী (তাপস),  যুগ্ম আহবায়ক শেখ মো. আলামিন প্রমুখ। 

    পরে জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলামের পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে দোয়া করা হয়।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ