ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাস্তায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল কিশোরী, উদ্ধারের পর মৃত্যু

    রাস্তায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল কিশোরী, উদ্ধারের পর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা (২০) এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদ্ঘটন করা সম্ভব হয়নি। বুধবার (২২ জুন) সন্ধা ৭ টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসপধীন অবস্থায় ওই কিশোরির মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

    পুলিশ জানিয়েছে, বিকাল ৫টার দিকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের চৌমুহনী মোড়ে রাস্তার পাশে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলো ওই কিশোরী। তকে দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল করার পর ভোলা মডেল থানা পুলিশের একটি টিম কিশোরিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন কিশোরীর মৃত্যু হয়। 

    ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, পুলিশ কিশোরীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে কিভাবে কিশোরির মৃত্যু হলো তা জানা জায়নি। পুলিশের ধারণা বিষপ্রয়োগে তার মৃত্যু হতে পারে। কিশোরীর নাম-পরিচয় বের করতে চেস্টা করছে পুলিশ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ