ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ

    ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। শুক্রবার (২৪ জুন) থেকে সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ।

    এদিনই দেশ ছেড়েছেন সাদা বলের ফরম্যাটগুলোতে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার।

    তাদের মধ্যে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। সকাল আটটায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন ক্রিকেটাররা। এর আগে রিয়াদ জানিয়েছেন, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চান তারা।

    বিমানবন্দরে তিনি বলেছেন, ‘বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর ইন শা আল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের দলের ভারসম্য খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে। ’

    ‘তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, ইন শা আল্লাহ এবারও চেষ্টা করব সিরিজ জেতার। ’

    প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইয়াসির আলি রাব্বির চোটে কপাল খুলেছে তার। যোগ্য হিসেবেই মিরাজ সুযোগ পেয়েছেন বলে মনে করেন রিয়াদ।

    তিনি বলেছেন, ‘আমার মনে হয় মিরাজ ডিজার্ভ করে। ও খুব ভালো পারফর্ম করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি ও স্কোয়াডে আছে। ’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ