ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস
  • লালমনিরহাটে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

    লালমনিরহাটে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২১ কেজি মাদকসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  এসময় গাঁজা বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

    শুক্রবার (২৪ জুন) সকালে জেলা ডিবি পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার কালীগঞ্জ রুদ্রেশ্বর গ্রামের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাদের  গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- আমিরুল ইসলাম ও সম্রাট হোসেন।

    ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম উপজেলার কালীগঞ্জ রুদ্রেশ্বর গ্রামের সিরাজুল মার্কেট এলাকায় চেকপোষ্ট বসায়।এসময় একটি প্রাইভেট কারকে তল্লাশি চালানো হয়।প্রাইভেট কারের ভিতর থেকে ৬টি প্যাকেট থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে আমিরুল ইসলাম ও সম্রাট হোসেনকে গ্রেফতার কর‍া হয়। পাশাপাশি মাদক বহনের অভিযোগে প্রাইভেট কারটি জব্দ করা হয় ।

    গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, প্রাইভেট কার থেকে বিশেষ কায়দায় রাখা ৬ ব্যাগ গাঁজা পাওয়া যায়। যার প্রতিটির ওজন ৩ কেজি ৫০০ গ্রাম করে ২১ কেজি গাঁজা। পাশাপাশি মাদক  বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ