ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল ওহাব হাওলাদার (৬৮) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। 

    বৃহস্পতিবার (২৩ জুন)  রাতে  উপজেলার শাখারীকাঠি গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওহাব হাওলাদার ওই গ্রামের মৃত. লাল মিয়া হাওলাদারের ছেলে। ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুটির বাবা (৩২) বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই  মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

    মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীদের পোষা ছাগলগুলো প্রতিদিনের ন্যায় ওই শিশুটি বৃহস্পতিবার সকালে মাঠে বেঁধে রাখে। দুপুরে প্রচন্ড বৃষ্টি হলে শিশুটি মাঠ থেকে ছাগল গুলো বাড়ির দিকে তাড়িয়ে আনতে থাকে। আড়াইটার দিকে ছাগল গুলোসহ শিশুটি আব্দুল ওহাব হাওলাদারের দোকানের সামনে এলে শিশুটিকে সে ডাক দিয়ে কাছে নেন। এসময় কোমল পানীয় খেতে দিবে বলে শিশুটির হাত টেনে দোকানের মধ্যে নিয়ে যায়। বৃষ্টির কারনে দোকানের আশ-পাশে কেউ ছিলেন না এবং দোকানে পাশের দরজা ব্যতিত সামনের ঝাপ (সাটার) বন্ধ থাকে। এ সুযোগে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। এসময় শিশুটি ধাক্কা মেরে কাঁদতে-কাঁদতে বাড়ি চলে যায়। পরে শিশুটির বাবা (৩২) বাদি হয়ে বৃহস্পতিবার রাতে আব্দুল ওহাব হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

    মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওহাব হাওলাদার কে শুক্রবার (২৪ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ