ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চরফ্যাশনে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

    চরফ্যাশনে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে রুবেল নামের এক যুবককে আসামি করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন। 

    মামলার বিবরণীতে জানা যায়, গত ১৮ জুন জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মফিজ পাটোয়ারীর ছেলে। 

    রুবেল তুলাগাছিয়া বাজারে মুদি ব্যবসা করেন। ওই নারী ওই দোকানে কেনাকাটার জন্য প্রায়ই যেতেন। এ সময় যুবক রুবেল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। প্রেম প্রস্তাবে সাড়া না পেয়ে নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলেন। পরে দুই বছর তাদের প্রেম চলে। একপর্যায় রুবেল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। পরে গত ১৮ জুন রাতে ভুক্তভোগীর সঙ্গে বিয়ের কথা পাকা করার জন্য তুলাগাছিয়া গ্রামে ওই নারীর বোনের বাড়িতে যান রুবেল। এ সময় ওই নারীর সঙ্গে আড়ালে কথা বলার অজুহাত দেখিয়ে ভুক্তভোগীর বোনের বসতঘর সংলগ্ন বাগানে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে সবাই ছুটে আসলে রুবেল পালিয়ে যায়। 

    শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ