ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

মাকে নিয়ে সেলফি তুললেন পুতুল

মাকে নিয়ে সেলফি তুললেন পুতুল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পদ্মা সেতুর উদ্বোধন এলাকায় স্মৃতিকে ধরে রাখতে মেয়ের সঙ্গে ছবি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীকে একাধিক ছবি তুলে দেন। মাকে নিয়ে সেলফিও তুলেন পুতুল। মোবাইল ফোনে তোলা ছবি একপর্যায়ে পাশে থাকা নিরাপত্তারক্ষীকেও দেখান প্রধানমন্ত্রী।

তখন মা-মেয়ে ভিডিও কলেও কথা বলেন। ভিডিও কলে কথা বলতে গিয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে যান প্রধানমন্ত্রী। তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন মেয়ে পুতুল।

আজ শনিবার দুপুর ১২টা ৮ মিনিটের দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে স্মৃতিময় সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন মা-মেয়ে।
এর আগে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে তিনি জাজিরার উদ্দেশে রওয়ানা হন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন