ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • পদ্মা সেত‍ু উদ্বোধন উপলক্ষে সুন্দরগঞ্জে আ'লীগের শোভাযাত্রা 

    পদ্মা সেত‍ু উদ্বোধন উপলক্ষে সুন্দরগঞ্জে আ'লীগের শোভাযাত্রা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে শেষ হয়।

    উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারী'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম করির মুকুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সফিউল ইসলাম আলম, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আহসান আজিজার সরদার মিন্টু, সাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম প্রমূখ।

    এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গৌর্রব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছরে দেশে আরও একটি সাফল্যে অর্জন করেন স্বপ্নের পদ্মা সেতুর উপহার দিলেন আওয়ামী লীগ সরকারের সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ