ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

কত টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী

কত টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাওয়া প্রান্তে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে মাওয়া প্রান্তে টোল প্লাজায় প্রথম ব্যক্তি হিসেবে নির্ধারিত পরিমাণ টোল আদায় করেন তিনি। এসময় তাঁর গাড়িবহরে ১৮ গাড়ি ছিল।  

টোল প্লাজার কর্মকর্তা তানিয়া আফরিন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি যিনি টোল দিয়ে সেতু পার হয়েছেন।


তাঁর গাড়িবহরের টোল হিসেবে তিনি সর্বমোট ১৬ হাজার চার শ টাকা আদায় করেছেন বলে জানান তিনি। এর মধ্যে নিজের গাড়ির জন্য তিনি ৭৫০ টাকা টোল দিয়েছেন।  

এর আগে গতকাল শুক্রবার (২৪ জুন) পদ্মা বহুমুখী সেতুর টোল প্লাজার জন্য মাওয়া প্রান্তে টোল প্লাজা অতিক্রম করে কিছু পাবলিক গাড়ি নিয়ে পরীক্ষা চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরীক্ষামূলক যানচলাচল প্রক্রিয়া সাত দিন ধরে চলমান ছিল এবং কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে টোল নেওয়া এবং স্লিপ দেওয়ার প্রক্রিয়াটির মহড়া দেয়।

পদ্মা সেতু আজ যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হলেও আগামীকাল (২৬ জুন) সকাল ৬টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন