ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আতঙ্কিত নই, চিন্তিত : স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আতঙ্কিত নই, চিন্তিত : স্বাস্থ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছিলাম। কিন্তু আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কিত না হলেও চিন্তিত।

রবিবার বিকালে রাজধানীর মহাখালীর আইসিডিডিআর,বিতে টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা দেশের টার্গেটকৃত প্রায় সবাইকেই টিকার আওতায় এনেছি। এতে সংক্রমণ এক শতাংশের নিচে চলে এসেছিল। আমাদের মৃত্যু প্রায় শূন্যের কোটায়। কিন্তু এখন আবার সংক্রমণের হার ১৫ শতাংশে উঠে এসেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, করোনায় মন্ত্রণালয়ের অনেকেই আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর অফিসেও বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। এ অবস্থায় আমাদের সচেতন হতে হবে। সবাইকেই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন