ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়ায় শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে যুক্ত হল ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট স্মল গ্রান্ট 

    কলাপাড়ায় শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে যুক্ত হল ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট স্মল গ্রান্ট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে প্রতিদিন ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায়। দেশীয় প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এই মৃত্যু প্রতিরোধ যোগ্য। পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোর্ড ইন্সটিটিউশন এবং ইউকে এইড ম্যাচফান্ডের সহযোগিতায় ২০১৬ সাল থেকে পটুয়াখালী ও বরগুনা জেলার তিনটি উপজেলা- কলাপাড়া, তালতলী ও বেতাগীতে প্রজেক্ট ভাসা বাস্তবায়ন করে আসছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।

    শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে চলমান এই প্রকল্পের সাথে বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হল আইল অব ম্যান ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট স্মল গ্রান্ট।
     
    সিআইপিআরবি, প্রজেক্ট ভাসা-২, বরিশাল অঞ্চলের ফিল্ড টিম ম্যানেজার, মো. মোতাহের হোসেন জানান, প্রকল্পটির মূল কাজ গুলোর একটি‘আঁচল (শিশু দিবা যত্ন কেন্দ্র)’যেখানে নিরাপদ পরিবেশে প্রশিক্ষিত তত্ত্বাবধানকারীর অধীনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের দেখভাল করা হয়। এপ্রিল ২০২২ থেকে আইল অফ ম্যান এর আর্থিক সহযোগিতায় কলাপাড়া, তালতলী ও বেতাগী এই তিন উপজেলার প্রতিটিতে ২০টি করে মোট ৬০টি আঁচল-এর কার্যক্রম শুরু হয়েছে।  এর মাধ্যমে প্রায় ১,৫০০ শিশুকে পানিতে ডুবা থেকে রক্ষা করা যাবে ও তাদের সুষ্ঠু প্রারম্ভিক বিকাশে সাহায্য করা সম্ভব হবে।

    কলাপাড়া উপজেলার এরিয়া কো-অর্ডিনেটর মো. মনির হোসেন বলেন, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ১৭টি এবং মিঠাগঞ্জ ইউনিয়নে ৩টি আঁচল-এর কার্যক্রম চলমান।

    আইল অব ম্যান গ্রেট বৃটেন ও আয়ারল্যান্ড এর মধ্যে আইরিশ সাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র। 
    তারা তাদের ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট স্মল গ্রান্ট এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ