ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • রাজাপুরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

    রাজাপুরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য মো. রেদোয়ান করিম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

    রবিবার ভোর ৬টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তাঁরাবুনিয়া এলাকা থেকে ঢাকা টিকাটুলি র‌্যাব-৩ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। রেদোয়ান ওই এলাকার হাফেজ মাহমুদ হোসাইন ছেলে। 

    এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহে আলম রবিবার দুপুরে রেদোয়ানের বিরুদ্ধে রাজাপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে এজাহার দায়ের করেছেন। তাকে থানায় সোপর্দ করে র‌্যাব। তবে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করতে জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়, তাই মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা।

    অভিযোগ সূত্রে জানা গেছে, র‌্যাব-৩ এর গোয়েন্দা তথ্যমতে তাঁরা জানতে পারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য রাজাপুর উপজেলায় অবস্থান করছে। তাদের একটি বিশেষ দল রবিবার ভোরে ঢাকা থেকে এসে রেদোয়ানকে তাঁর এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রেদোয়া মোবাইলের অ্যাপস ব্যবহার করে বেনামী আইডি খুলে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতো। বেনামী আইডি থেকে জঙ্গিবাদী ভিডিও, পিডিএফ, বার্তা, পোস্ট, লাইক, শেয়ার করতেন। 

    মো. রেদোয়ান করিম রাজাপুরের কানুদাসকাঠি সিনিয়র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। সে হাফেজ মাহমুদ হোসাইনের ছেলে। তিনি কানুদাসকাঠি মোয়াজ্জেমিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার পরিচালক। তাঁর পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে রেদোয়ান বড় ছেলে। রেদোয়ান ও তাঁর আরো দুই ভাই হাফেজ। 

    রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, র‌্যাবের অভিযোগে রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের করা হলে সোমবার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে। তাঁর বিরুদ্ধে ইলেকট্রনিক ডিভাইজ ও মোবাইল ফোনের অ্যাপস ব্যবহার করে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। সে জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ সদস্য বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ