ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পদ্মা সেতু দেখতে গিয়ে নিখোঁজ ভোলার ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

    পদ্মা সেতু দেখতে গিয়ে নিখোঁজ ভোলার ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলা থেকে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদ্মায় ট্রলার উল্টে নিখোঁজ ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।

    সোমবার (২৭ জুন) মাওয়া ঘাটের জাজিরা পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের খালাতো ভাই রাফসান শরীফ ইমন।

    আল আফছার তামিম চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একে এম মজির উদ্দিনের ছেলে। তামিম চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    জানা গেছে, শনিবার (২৫ জুন) দুপুরে আল আফছার তামিম ও চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ, বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাশনের যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুনসহ ৬ জন পদ্মা নদীতে পড়ে যান। এ সময় অন্য ট্রলার ও স্পিডবোড এসে মেহেদী হাসান সোহাগসহ পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও তামিম নিখোঁজ ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ