ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

    দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির প্যাদা (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত জাকির দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নের খলিসাখালী গ্রামের মজিদ প্যাদার ছেলে। আহত আব্দুর রব বয়াতিকে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।

    গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, একটি মোটরসাইকেল গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল। এসময় অপর একটি মোটরসাইকেল হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য অপেক্ষায় আছি। তার পরিবার আসলেই সিদ্ধান্ত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ