৭ দিনের রিমান্ডে সেই বায়েজিদ

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনায় দায়ের মামলার আসামি বায়েজিদ তালহার (৩০) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের আদালত।
সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বায়েজিদকে আদালতে হাজির করে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে আটক করে সিআইডি।
আটকের পর পুলিশ বাদী হয়ে বায়েজিদের বিরুদ্ধে পদ্মা সেতু (দক্ষিণ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। মামলায় বায়েজিদ ও তার এক বন্ধুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুলসংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন। পরদিন সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর এক ফাঁকে ওই ভিডিওটি করেন বায়েজিদ।
সিআইডির জানায়, পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব না। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে জেনেছি এত বড় একটা স্থাপনার নাট-বল্টু হাত দিয়ে খোলা যাবে না। এতে বোঝা যায় নাট-বল্টু হাতে দিয়ে খোলা হয়নি, এগুলো খোলার জন্য সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
এএজে