ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পদ্মা সেতু:

    পটুয়াখালীতে সেই বায়জিদের বাড়িতে হামলা

    পটুয়াখালীতে সেই বায়জিদের বাড়িতে হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুর নাটবল্টু খুলে টিকটক করে গ্রেফতার হওয়া বায়েজিদ তালহার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে বায়েজিদের নিজ বাড়ি পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের এই হামলা চালানো হয়।

    প্রত্যক্ষদর্শী বাইজিদের মেঝ ভাবি হাদিসা বেগম জানান, ১০-১২টি মোটরবাইকযোগে ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের ও পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে মালামাল তছনছ করে। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র দেখেই হাদিসা পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন বলে জানান।

    হামলার সময় বাইজিদের ভাই সোহাগ মৃধা পটুয়াখালী শহরের ফায়ার সার্ভিস অফিসে কর্মরত থাকলেও ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। হামলার সময় ঘরে তিনি ও তার মেয়ে ফাতিমাতুজ্জেহরা বয়স ছিলেন। এই সময় তার ঘরে আসবাবপত্র ছাড়া হাদিসা ভাবীর স্বামী সোহাগের নতুন মোটরসাইকেলটিও ভাঙচুর করেছে।

    এলাকাবাসী জানায়, আমরা হঠাৎ করে টিন ভাঙচুর ও কোপানোর শব্দ শুনে আমরা দৌড়ে এসে দেখি ২০-২৫ বছর বয়সি অনেকগুলো পোলাপান ঘরের টিন ভাঙচুর করছে। তাদেরকে অপরিচিত লাগছিল তাদেরকে আমরা চিনি না কিছুক্ষণ ভাঙচুর করে আবার মোটরসাইকেল যোগে চলে গেছে। তবে তারা পটুয়াখালী থেকে এসেছে আবার পটুয়াখালী চলে গেছে।

    পটুয়াখালী সদর থানার এসআই ছলিমুর রহমান জানান, ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। দুর্বৃত্তরা ঘরের টিন কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে। স্থানীয়দের সাথে কথা বলছি, বিস্তারিত পরে জানাতে পারব।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ