ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • নেছারাবাদে হত্যার মামলায় যুবকের যাবজ্জীবন

    নেছারাবাদে হত্যার মামলায় যুবকের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে বেল্লাল বেপারী (২৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

    সোমবার (২৭জুন) বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মুহা.মুহিদুজ্জামান।

    আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের বেল্লার বেপারী প্রতিবেশী মনির হোসেনের মেয়ে বৃষ্টিকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে শুরু হয় তার ওপর নির্যাতন। স্বামীর নির্যাতন সইতে না পেরে বৃষ্টি বাবার বাড়ি এবং এরপর ঢাকায় চলে যান। গত ২০১৬ সালের ৬ জুলাই বৃষ্টি ঢাকা থেকে ফুপা সেলিমের বাড়িতে গেলে ওই দিন রাতে বেল্লাল বেপারীসহ কয়েকজন সেলিমের বাড়ি গিয়ে বৃষ্টিকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। বৃষ্টি তার স্বামী বেল্লাল বেপারীর সঙ্গে যেতে না চাইলে আসামিরা ওই বাড়ি ভাঙচুর করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বেল্লাল বেপারী মেয়ে পক্ষের আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেন। আহত রহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় পরদিন আব্দুর রহিমের ভাই আব্দুর রব খলিফা বাদী হয়ে বেল্লাল বেপারীসহ ছয় জনের নামে থানায় মামলা করেন। ওই মামলায় বেল্লালকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ আসামিকে খালাস দেন আদালত।

    সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন দেলোয়ার হোসেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ