ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • ভারতের টুইটার অফিসে পুলিশের হানা

    ভারতের টুইটার অফিসে পুলিশের হানা
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা সম্বিত পাত্রের বিতর্কিত টুইটকে ‘ফ্ল্যাগ’ করায় টুইটার অফিসে হানা দিয়েছে দিল্লি পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের। 

    খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় সম্বিত পাত্রের টুইটিকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' ট্যাগ দেয় টুইটার। এর আগে এই টুইট প্রসঙ্গে কংগ্রেসের তরফে টুইটারের কাছে অভিযোগ জানিয়ে দাবি করা হয়েছিল যে বিজেপি নেতার শেয়ার করা টুলকিটটি কংগ্রেসের বলে দাবি করা হলেও সেটি মিথ্যা। এর আগে একটি সংবাদ ওয়েবসাইটের পক্ষ থেকে ফ্যাক্ট চেকের পর দাবি করা হয়েছিল, সম্বিত পাত্রের শেয়ার করা টুলকিটটি ভুয়ো।

    খবরে বলা হয়, সোমবার গুরুগ্রাম ও এনসিআর-এ অবস্থিত টুইটারের দুটি অফিসে অভিযান চালাল দিল্লি পুলিশের বিশেষ সেল।

    এর আগে মার্কিন নির্বাচনের সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটগুলিকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' ট্যাগ দিয়েছিল টুইটার। যার অর্থ, সেই টুইটের বক্তব্যের সত্যতা প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

    'ম্যানিপুলেটেড মিডিয়া' ট্যাগ প্রসঙ্গে টুইটার তারে পলিসিতে জানিয়েছে, আমরা যেকোনও ভিডিয়ো, অডিয়ো, ছবিকে ম্যানিপুলেটেড মিডিয়া ট্যাগ দিতে পারি যদি সেটি ভুয়া হয়ে থাকে বা সেই মিডিয়ার মাধ্যমে অন্য কারোর ক্ষতি হতে পারে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ