ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আয়োজক নিউজিল্যান্ডের সাথে সিরিজের তৃতীয় দল নিশ্চিত হয়েছে পাকিস্তান।
বাংলাদেশ আগেই এই সিরিজ খেলতে সম্মতি জানিয়েছিল। তবে সেপ্টেম্বরে ইংল্যান্ডের পাকিস্তান সফরের সূচি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল দেশটির ক্রিকেট বোর্ড। সেটি নির্ধারিত হওয়ার পরই পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের খেলা নিশ্চিত করেন। এরপরই মঙ্গলবার এই সিরিজের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে আয়োজক কিউই ক্রিকেট বোর্ড।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
৭ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান - সকাল ৯টা
৮ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান - দুপুর ১টা
৯ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ - দুপুর ১টা
১০ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম পাকিস্তান - সকাল ৯টা
১১ অক্টোবর - নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ - সকাল ৯টা
১২ অক্টোবর - বাংলাদেশ বনাম পাকিস্তান - সকাল ৯টা
১৪ অক্টোবর - ফাইনাল - সকাল ৯টা