ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ফুচকা বিক্রি নিষিদ্ধ!

    ফুচকা বিক্রি নিষিদ্ধ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সুস্বাদু মুখরোচক খাবার ফুচকার ওপর এবার নিষেধাজ্ঞা দিল নেপালের একটি শহর। শনিবার থেকে দেশটির চতুর্থ জনবহুল শহর ললিতপুর মেট্রোপলিটন সিটিতে (এলএমসি) এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম মাইরেপ্লিকা।

    এলএমসিতে ফুচকার সঙ্গে বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করা হয়েছে পানিপুরিও। এর পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, এরই মধ্যে শহরে ১২ জন কলেরা আক্রান্ত হয়েছেন। ফুচকার জলে পাওয়া গেছে কলেরার ব্যাকটেরিয়া।

    মিউনিসিপ্যাল পুলিশ প্রধান সীতারাম হাচেথু জানান, জনবহুলসহ বিভিন্ন এলাকায় ফুচকা বিক্রি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শহরে কলেরা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কাঠমাণ্ডু ভ্যালিতে ৭ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের এপিডেমিওলজি অ্যান্ড ডিজিজ কন্ট্রোল বোর্ডের পরিচালক চুমনলাল দাস বলেন, কাঠমাণ্ডুতে কলেরার পাঁচটি এবং চন্দ্রগিরি মেট্রোপলিটন এবং বুধনীলকান্ত মেট্রোপলিটনে একজন করে আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

    তিনি জানান, আক্রান্তরা টেকুর শুকরাজ ট্রপিক্যাল ও ইনফেকসিয়াস ডিজিস হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর বিভিন্ন এলাকায় কলেরার পাঁচ রোগীর তথ্য পাওয়া গেছে। দুইজন আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

    স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কলেরার উপসর্গ দেখা দিলে সবাইকে দ্রুত পাশ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ