ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত
  • সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যান কারাগারে 

    সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যান কারাগারে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের শ্রুতিধর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

    তবে স্থানীয়দের অভিযোগ সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন এলাহী বকস নামে এক ঠিকাদার। আর ঠিকাদার বলছে, চেয়ারম্যান ফরহাদ হোসেন তাকে ও তার ছেলেকে গ্রাম পুলিশ দিয়ে ডেকে নিয়ে গিয়েছেন। এতে তার মন খারাপ হয়েছে তাই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন।

    কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের বড়দীঘিরপাড় এলাকায় একটি সড়ক নির্মাণের ঠিকাদারী করছেন এলাহী বকস নামে এক ঠিকাদার। সড়ক নির্মাণে অনিয়ম হচ্ছে মর্মে স্থানীয় লোকজন ওই ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান ফরহাদ হোসেন ঠিকাদার এলাহী বকসকে ডাকেন এবং সড়েজমিন পরিদর্শন করে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করেন। এ ঘটনায় গত ২৬ জুন ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনের বিরুদ্ধে ৪/৫ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে দায়ের করেন ওই ঠিকাদার। 

    মঙ্গলবার ভোরে ওই ইউনিয়নের শ্রুতিধর এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ।
    ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনের পরিবারের অভিযোগ, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করেন ওই ঠিকাদার এলাহী বকস।

    তবে ঠিকাদার এলাহী বকস বলেন, চাঁদা চাওয়াটা বড় কথা নয়। চেয়ারম্যান সাহেব আমাকে ও আমার ছেলেকে চৌকিদার দিয়ে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে গেছে। এতে আমার মন খারাপ তাই মামলা করেছি। তাহলে চাঁদাবাজির মামলা কেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মামলা তো চাঁদাবাজিরই হবে। সাক্ষাতে কথা হবে।    

    কালীগঞ্জ থানার ওসি গেলাম রসুল জানান, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ