ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

    বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের  নুরাইপুর  এলাকায়  আজ মঙ্গলবার বিদ্যুতের তারে জড়িয়ে মো. নুর মোহাম্মদ খান (৫৫) নামে এক শ্রমিক মারা গেছে। নুর মোহাম্মদ খান নুরাইনপুর এলাকার বাসিন্দা ছিলেন।

    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গেছে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে আগাছা পরিস্কারের জন্য নারিকেল গাছে ওঠেন নুর মোহাম্মদ। ওই সময় অসাবধানতাবসত পাশে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে পড়েন এবং ওই গাছের মাথায়-ই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বাউফল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নারিকেল গাছ থেকে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে।  

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল  মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,‘অসাবধানতাবসত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে তাঁর (নুর মোহাম্মদ) মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনে কোনো বাধা নাই।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ