ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

    সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা এল‍াকার হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

     

    বুধবার (২৯ জুন) সকালে অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি অনু্ষ্ঠিত হয়।

     

    মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক আনন্দ চৌধুরী, অভিভাবক গওসল আজম হান্নু, প্রতিষ্ঠানের জমি দাতা রওশন আলম বেলাল, শাহাজাহান চৌধুরী, এলাকাবাসী রাজা সরকার, শহিদুল ইসলাম প্রমূখ। 

     

    বক্তারা বলেন, বজরা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ ছোরাব আলী বিদ্যালয়ে একের পর এক নিজের মনগরামত পকেট কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য করে আসছে। এতে বিদ্যালয়ের কোনো উন্নয়ন না করে অর্থ আত্মসাতসহ শিক্ষার্থীদের সাথে অসুভ আচরণ করেন । 

    মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির এ অবস্থায় বিদ্যালয়টি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত হয়েছে। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ