ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • পুতিন নারী হলে যুদ্ধ ও সহিংসতা শুরু করতেন না

    পুতিন নারী হলে যুদ্ধ ও সহিংসতা শুরু করতেন না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নারী হলে ইউক্রেনে যুদ্ধ ও সহিংসতা শুরু করতেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বরিস।

    সাক্ষাৎকারে লিঙ্গসমতা ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে বরিস বলেন, বিশ্বে ক্ষমতায় আরও বেশি নারী দরকার।

    বরিস বলেন, পুতিন যদি নারী হতেন, যদিও তিনি স্পষ্টত তা নন, কিন্তু যদি হতেন, তাহলে রুশ প্রেসিডেন্ট এভাবে উন্মত্ত-পৌরুষপূর্ণ একটি যুদ্ধ ও সহিংসতা শুরু করতেন বলে তিনি সত্যিই মনে করেন না।

    বরিস আরও বলেন, আপনি যদি বিষাক্ত পৌরুষের একটি নিখুঁত উদাহরণ চান, তবে তিনি (পুতিন) ইউক্রেনে যা করছেন, সেটিই তা।

    তবে বরিস বলেন, জি-৭ নেতারা খুব করে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান। পশ্চিমাদের অবশ্যই ইউক্রেনের সামরিক কৌশলকে সমর্থন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ