ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

    রাঙ্গাবালীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাছের কাণ্ড কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মো. ইমাম হোসেন মাল (৭০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

    বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চর মোনন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    মৃত ইমাম হোসেন ভোলা জেলার শশীভূষণ থানার জানপুর ইউনিয়নের মৃত জয়নাল আবেদীন মালের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। 

    পুলিশ ও স্থানীয়রা জানান, দেড় বছর আগে ইমাম ভোলা থেকে চরমোন্তাজ ইউনিয়নে এসে দারভাঙ্গা আশ্রয়নে বসবাস শুরু করেন। আশ্রয়ন-সংলগ্ন বেড়িবাধেঁর পাশে থাকা একটি গাছের কাণ্ড (গাছের শাখা) কাটতে উঠে ইমাম হোসেন। কাণ্ড কেটে গাছ থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ব্যপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম মজুমদার বলেন, ‘মৃত্যুর বিষয়ে কোনো সন্ধেহ নেই। এ বিষয়ে অপমৃত্যু মামলা হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ