ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Motobad news

কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর রায়পুরায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার মাহমুদাবাদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি কাভার্ড ভ্যান রায়পুরার মাহমুদাবাদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে চলে যায়। এ সময় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন