ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মালির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আটক!

    মালির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আটক!
    সামরিক বাহিনীর হাতে আটক মালির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার রদবদল হয় সোমবার (২৪ মে)। ওইদিনই দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয়বার দেশটিতে এমন ঘটনা ঘটল।

    মালির প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোকতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করে রাজধানী বামাকো কাছেই একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে।

    সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্বর্তী সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন।

    সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েন।

    এদিকে, সেনাবাহিনীর হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দ্রুত মুক্তি চেয়েছে জাতিসংঘ।

    মালির অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসামি গইতা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহ এনদাও একজন সাবেক সামরিক কর্মকর্তা।

    এ অবস্থায় পশ্চিম আফ্রিকার দেশটিতে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলতে পারে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন হলো মালিতে আল কায়দা এবং ইসলামিক স্টেটের সাথে সংযুক্ত হিংস্র ইসলামপন্থী দলগুলি মরুভূমির উত্তরের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করে আসছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ