ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

    পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রের রাজ্য মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। শুধু মুখ্যমন্ত্রীর পদই নয়, এদিন বিধান পরিষদ থেকেও পদত্যাগ করেন তিনি।

    চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বুধবার (২৯ জুন) রাতে ইস্তফা দেন হিন্দুত্ববাদী দল শিবসেনার নেতা। ফেসবুক লাইভে পদ ছাড়ার ঘোষণা দিয়ে দিয়ে বিদ্রোহীদের উদ্দেশ্যে বার্তাও দেন উদ্ধব ঠাকরে। এসময় তাকে বেশ আবেগী হয়ে পড়তে দেখা যায়।

    একনাথ শিণ্ডেদের উদ্দেশ্যে দেয়া বার্তায় উদ্ধব ঠাকরে বলেন, আপনাদের রাগ কার ওপর। কোনো প্রকার সমস্যা হলে আপনারা ‘মাতোশ্রী’তে আসতে পারতেন। সুরাট বা গুয়াহাটি যাওয়ার প্রয়োজন কী ছিল?

    এসময় তিনি আরও বলেন, আমি ইস্তফা দিচ্ছি। আমি মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ পেয়েছি। এটাই আমার জন্য অনেক।

    এর আগে বুধবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলো, বৃহস্পতিবার (৩০ জুন) বিধানসভায় আস্থাভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ‘মহা বিকাশ আগাড়ি’ সরকারকে। এদিন বেলা ১১টার সময় বিধানসভায় আস্থাভোট প্রক্রিয়া শুরু হবে, যা শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে। আদালতের এই রায়ের পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে।

    এদিকে উদ্ধব ঠাকরে পদত্যাগ করার পরই রাজ্যটিতে শিবসেনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকারও পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ