ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ঝালকাঠি পৌরসভার ৫৪৩ কোটি টাকার বাজেট পেশ

    ঝালকাঠি পৌরসভার ৫৪৩ কোটি টাকার বাজেট পেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন কোন কর আরোপ ছাড়াই প্রথম শ্রেণির ঝালকাঠি পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ৫৪৩ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

    বৃহস্পতিবার দুপুরে পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে সূধীজনদের সঙ্গে আলোচনা শেষে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। বাজেটে আয় ধরা হয়েছে ৫৪১ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। ব্যায় ধরা হয়েছে ৫১৭ কোটি ৬০ লাখ টাকা। বাজেটে সমাপনি উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৬ লাখ ৩৬ হাজার ৪৯১ টাকা। 

    বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, হাফিজ আল মাহমুদ, কামাল শরীফ, আব্দুল কুদ্দুস হাওলাদার, এস এম আল আমিন, হুমায়ুন কবির সাগর, তাসলিমা বেগম, মালা বেগম ও সাবিনা ইয়াসমিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা ও হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দেজা হারুন। 

    পৌর মেয়র তাঁর বাজেট বক্তৃতায় জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে পৌরসভায় নতুন পার্ক নির্মাণ, মার্কেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা ফেলার ডাম্পিংস্টেশনসহ নানা উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে শহর আলোকিত হয়ে উঠবে বলেও অভিমত ব্যক্ত করেন মেয়র।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ