ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কুয়াকাটায় ভেসে এলো অর্ধগলিত ডলফিন

    কুয়াকাটায় ভেসে এলো অর্ধগলিত ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন। যা অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

    বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৯টায় ঝাউবন এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। পরে বনবিভাগ ডলফিনটিকে মাটিচাপা দেয়।

    জুয়েল জানান, সকালে সৈকত দিয়ে যাওয়ার সময় আমি ডলফিনটিকে দেখতে পাই। এটি ৬ ফুট লম্বা হবে। দেখে মনে হচ্ছে অনেকদিন আগে মারা গেছে, কারণ এটির উপরিভাগের চামড়া উঠে গেছে, কান ও লেজ কিছুই নেই।

    কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা বনবিভাগের সহায়তায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছে।

    তিনি বলেন, বঙ্গোপসাগরে ৬৫ দিনের অবরোধ চলছে, তাই জেলেদের জাল সমুদ্রে নেই। নিশ্চিয় এটি অন্যকোনো কারণে মারা যেতে পারে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আজকের ডলফিনটি নিয়ে চলতি বছরে ১৩টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে।

    বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফোর্স পাঠিয়ে ডলফিনটি দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ