ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ট্রলি উল্টে চালক নিহত

     ট্রলি উল্টে চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে ট্রলি চাপায় মো. হিরণ (৫০) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুন্দ্রা কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মো. হিরণ বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা। তিনি ট্রলির চালক ছিলেন। 

    জানা যায়, আজ দুপুরে ট্রলি নিয়ে চালক হিরণ নির্মাণাধীন সুন্দ্রা কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ে পণ্য পরিবহনের জন্য পায়রা নদীর বেড়িবাঁধের কাছে গেলে সেটি উল্টে যায়। এ সময় চালক ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় ট্রলিটি সরিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। 

    এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্রলি চালক হিরণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ