ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলার লালমোহনে বৃদ্ধের মরদেহ উদ্ধার

    ভোলার লালমোহনে বৃদ্ধের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ছেলের বসতঘর থেকে আ. মালেক (৭৫) নামের এক বৃদ্ধ পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

    বৃহস্পতিবার সকালে উপজেলা ধলিগৌরনগর ইউনিয়নের বাউরিয়া গ্রাম থেকে বৃদ্ধের এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

    বৃদ্ধের ছেলে অজিউল্যাহ জানান, তার ঘরের দোতলার একটি কক্ষে থাকতেন তার বাবা। তিনি দীর্ঘদিন যাবত পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। 

    বুধবার রাত পৌনে ১২টার দিকে তাকে খাবার ও ওষুধ খাইয়ে কক্ষে রেখে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। সকালে শ্বশুরের জন্য চা-নাস্তা দিতে গিয়ে তাকে কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন তার স্ত্রী। পেটের পীড়ার যন্ত্রণা সইতে না পেরে তার বাবা আত্মহত্যা করেছে বলেও দাবী করেন তিনি।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ