ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় ঘোরাফেরা করছে ডাকাতদল

    কলাপাড়ায় ঘোরাফেরা করছে ডাকাতদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান। তাই উত্তরাঞ্চলসহ দেশের অনেক জেলার মানুষ এ উপজেলায় কর্মরত রয়েছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে ডাকাতদল।

    ইতিমধ্যে থানায় একটি ডাকাতির মামলা হয়েছে। এছাড়া গভীর রাতে বেশ কয়েকটি বাড়িতে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। তাই কলাপাড়ার সকল জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম।

    শুক্রবার জুমার নামাজের সময় কলাপাড়া বড় জামে মসজিদে উপস্থিত মুসুল্লীদের এ অনুরোধ জানান তিনি।

    এসময় ওসি আরো বলেন, কলাপাড়ায় যারা বাসা ভাড়া দেন, তারা ভাড়াটিয়ার কাছ থেকে জন্ম সনদ সংগ্রহ করে থানায় জমা দিবেন। আমাদের কাছে তথ্য রয়েছে অপরাধী চক্র ছদ্মবেশে বাসা ভাড়া নিয়ে এই এলাকায়ই বসবাস করছে। যদি জন্ম সনদ দিতে কোন ভাড়াটিয়া অপরাগতা প্রকাশ করে গোপনে আমাদের জানাবেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করবো।

    এছাড়া কাউকে অপরিচিত মনে হলে সঙ্গে সঙ্গে আমাদের অবহিত করবেন। আমরা যাছাই বাছাই করবো। তিনি আরো বলেন, পুলিশ ঘরে বসে নেই। এ অপরাধী চক্র ধরতে আমরা তৎপর রয়েছি। দয়া করে আমাদের সহযোগিতা করুন।

    উল্লেখ্য, গত জুন মাসে লালুয়া ইনিয়নের একটি বাড়িতে এবং নীলগঞ্জ ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া মহিপুরের বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ