ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • নলছিটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

    নলছিটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে তিন হাজার পিস ইয়াবাসহ বায়েজিদ খলিফা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

    শুক্রবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার গার্লস স্কুল রোড থেকে তাকে আটক করা হয়। আটক বায়েজিদ খলিফা শহরের সবুজবাগ এলাকার হালিম খলিফার ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাইনউদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বায়জিদ ‍ইয়াবাগুলো ‍উপজেলার বিভিন্ন স্থানে বিক্রির প্রস্তুতি নিয়েছে।

    এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়জিদকে ‍আটক করা হয়। পরে তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ‍উদ্ধার করা হয়।

    এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাতেই তাকে নলছিটি থানায় পাঠানো হবে বলে জানিয়েছেন ডিবির পরিদর্শক।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ