ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ইরানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

    ইরানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্র্যাচ্যের দেশ ইরানে শক্তিশালী ভূমিকম্প অনুভুত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সকালে প্রথমবার আঘাত হানার কিছুক্ষন পর আরও দুইটি ভূমিকম্প আঘাত হানে একই এলাকায়, যার মধ্যে একটির সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ৩।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, প্রথম ভূমিকম্পটির পরে ৬ দশমিক ৩ এবং ৬ দশমিক ১ মাত্রার আরও দুটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। ভূমিকম্পের ফলে সায়েহ খোশ নামের একটি গ্রাম পুরো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

    হরমোজগান প্রদেশের জরুরি ব্যবস্থাপনা প্রধান মেহরদাদ হাসানজাদেহ বলেছেন, দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত আরও ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

    তিনি আরও জানান, ভুক্তভোগী সকলে প্রথম ভূমিকম্পের আঘাতে মারা গেছেন। পরের দুইবার ভূমিকম্পের সময় মানুষ ঘরের বাইরে থাকায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ