ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

    ভোলায় শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায়  ভোলার সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশ নিয়েছেন।

    মানববন্ধনে জেলার প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় তারা শিক্ষককে পিটিয়ে হত্যা ও লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি শিক্ষক সুরক্ষা আইন করার দাবি জানিয়েছেন। 

    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা জেলা শাখার সভাপতি মীর আমির হোসেন, শান্তিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফায়েল আহমেদ, রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশালের সাংগঠনিক সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. জুন্নু রায়হান, বাংলা বাজার ফাতেমা খানম কলেজের সহকারী অধ্যাপক অমিতাব অপু, ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক মো. বাছেদ হোসেন, নাজিউর রহমান কলেজের উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন প্রমূখ।

    এসময় বক্তারা বলেন, শিক্ষকদের সুরক্ষার জন্য আলাদা আইন না থাকায় বিভিন্ন সময়ে শিক্ষকরা হামলা ও লাঞ্ছনার শিকার  হচ্ছেন। এছাড়াও এর সাথে জড়িতদের সঠিক বিচার না হওয়ায় দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ঢাকার সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে  লাঞ্ছিত করা হয়েছে। এর সাথে জড়িতদের শুধু গ্রেফতার দেখতে চাই না, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে করে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ