ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়ায় ডাকাতি মামলায় চার যুবককে গ্রেফতার

    কলাপাড়ায় ডাকাতি মামলায় চার যুবককে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় নীলগঞ্জের শামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপারের বাড়িতে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন  চার ডাকাতকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।  

    এদের একজনের বাড়ি নীলগঞ্জের মোস্তফাপুর, একজনের বাড়ি তালতলী উপজেলায় এবং দুই জনের বাড়ি মহিপুরে। পুলিশ এদের কাছ থেকে সংঘবদ্ধ ডাকাতদলের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। 

    তদন্তের স্বার্থে পুলিশ কারও নাম বলেনি। পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, কলাপাড়া উপজেলায় সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। 

    দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো শ্রমিকসহ বিভিন্ন পেশার লোক এখন কলাপাড়ায় অবস্থান করছেন। এদের মধ্যে অপরাধীরাও থাকতে পারে। এরা বিভিন্ন বেশে বিভিন্ন কাজের অজুহাতে বাসাবাড়ি ভাড়া নিয়ে অবস্থান করে স্থানীয় অপরাধীদের সঙ্গে একত্রিত হয়ে ডাকাতি, চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ কর্মকান্ড করে আসছে। 

    শুক্রবার জুমার নামাজের আগে কলাপাড়া থানার ওসি মো. জসীম বড় জামে মসজিদে এক বক্তব্যে তিনি কলাপাড়া শহরের সকল বাড়িওয়ালাদের ভাড়াটিয়া সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ করেছেন এবং সন্দেহভাজন কোন বহিরাগত দেখলে পুলিশকে অবহিত করার পরামর্শ দিয়েছেন। 

    গত ২৫ জুন রাতে মোস্তফাপুর গ্রামের মাদ্রাসা সুপারের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হওয়ায়  চারজনকে গ্রেফতারের পরে পুলিশ স্থানীয় লোকজনকে সতর্ক করে দেয়ার জন্য এমন পরামর্শ দিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ