ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সাবেক ডিআইজি মো. শফিকুল ইসলাম কে বিদায়ী শুভেচ্ছা

    সাবেক ডিআইজি মো. শফিকুল ইসলাম কে বিদায়ী শুভেচ্ছা
    ছবি : সাবেক ডিআইজি মো. শফিকুল ইসলাম কে বিদায়ী শুভেচ্ছা জানান বিএমপির পুলিশ সুপারবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি মো. শফিকুল ইসলাম কে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়েছে।


    আজ মঙ্গলবার বরিশাল বিমানবন্দরে ফুল দিয়ে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ।

    এসময় বিএমপির পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রসংগত, বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি মো. শফিকুল ইসলাম কে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-ঢাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

    সদ্য পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম কে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-ঢাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তাকে পদায়ন করা হয়।

    সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রবিবার জারি হয়।

    এর আগে বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের পদোন্নতি পাওয়া চার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে পদায়ন করা হয়েছে। ইতিপূর্বে তারা উপ-পুলিশ মহাপরিদর্শক থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান।

    প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-ঢাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে, এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. দিদার আহম্মদকে ঢাকা রেলওয়ে পুলিশে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, নৌ পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে একই দপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ