ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পবিপ্রবিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান

    পবিপ্রবিতে শুদ্ধাচার পুরস্কার প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) প্রদান করা হয়েছে। ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয় সংলগ্ন সম্মেলন কক্ষে এ পুরস্কার প্রদান করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।

    বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ চেক প্রদান করেন। ‘শুদ্ধাচার পুরস্কার’ (২০২১-২০২২) অর্থ বছরের জন্য মনোনীত হয়েছেন মো. কবির সিকদার, সহকারী রেজিস্ট্রার, সংস্থাপন শাখা, আব্দুল মান্নান জোমাদ্দার, মেডিকেল এ্যাটেনডেন্ট, হেলথ কেয়ার সেন্টার ও মো. শাহীন মৃধা, অফিস সহায়ক, কৃষি প্রকৌশল বিভাগ।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আমিনুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার, আইকিউএসি সেল। 

    অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভোস্ট, বিভাগীয়/শাখা প্রধানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ