ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজের আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস জুনে সড়ক, রেল ও নৌ-পথে ৫৯০ দুর্ঘটনায় ৫১৩ জন নিহত শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন
  • লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন উদ্বোধন

    লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) আজ রবিবার লালমনিরহাট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে একাডেমিক সেশন উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান । উপাচার্য এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম নবনির্মিত ক্যাম্পাসে বিমানবাহিনী প্রধান ও তার সফরসঙ্গীদেরকে স্বাগত জানান। অনুষ্ঠানে বিমান বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামরিক এবং বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


    বিএসএমআরএএইউ তার একাডেমিক কার্যক্রম ঢাকা ক্যাম্পাসে ২০২০ সালে ক্লাস শুরু করলেও এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে লালমনিরহাটে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি, মাস্টার প্ল্যান তৈরি এবং ডিপিপি প্রস্তুতির জন্য এ বছরের ফেব্রুয়ারী মাসে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। এখানে একটি স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত একটি একাডেমিক ভবন এবং একটি আবাসিক ভবন তৈরির মাধ্যমে বিমান বাহিনী এগিয়ে এসেছে যাতে বিশ্ববিদ্যালয়টি লালমনিরহাট থেকে একাডেমিক সেশন শুরু করতে পারে। বিমান বাহিনী প্রধান উপস্থিত সকলকে স্মরণ করিয়ে দেন যে, বিএসএমআরএএইউ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়টি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস শিক্ষায় অত্র অঞ্চলে একটি সেন্টার অব এক্সিলেন্সে পরিণত হবে।

    বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি অ্যাভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা করছে উল্লেখ করে বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন যে, বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস সেক্টরের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি ও সরবরাহের ক্ষেত্রে বিএসএমআরএএইউ একটি কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করবে।

    বিমান বাহিনী প্রধান আরও বলেন যে, বাংলাদেশের উত্তরাঞ্চলের এ জেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সবার জন্য অংশগ্রহণমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নীতির বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে এবং এ অঞ্চলের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।


    অনুষ্ঠান উপলক্ষে বিমান বাহিনী প্রধান ক্যাম্পাসে চারা রোপণ করেন এবং দেশের সার্বিক উন্নয়ন বিশেষ করে বিএসএমআরএএইউ এর অব্যাহত উন্নতি ও মঙ্গল কামনা করে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ