ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • জীবনকে উপভোগ করতে মোবাইল ব্যবহার কমান

    জীবনকে উপভোগ করতে মোবাইল ব্যবহার কমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ‘ওয়্যারলেস ফোন’ আবিষ্কার করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মার্টিন কুপার। গত শতাব্দীর সত্তরের দশকে ‘মটোরোলা ডাইনাট্যাক ৮০০০এক্স’ নামের মোবাইল ফোন দিয়ে যাত্রা শুরু হয়েছিল। সেটি রূপ পরিবর্তন করতে করতে আজ পুরো পৃথিবীকেই বদলে দিয়েছে।

    তবে আশ্চর্যের খবর হলো যে মোবাইলের বদৌলতে আজ এত কিছু, সেই মোবাইল ফোনের অন্যতম আবিষ্কারক মার্টিন কুপারই দিনের মাত্র ৫ শতাংশেরও কম সময় স্মার্টফোন ব্যবহার করেন। তিনি বলেছেন, জীবনকে উপভোগ করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার কমাতে হবে।

    আমেরিকার শিকাগোর বাসিন্দা মার্টিন বরাবর চেয়েছেন, সেলফোন হবে মানুষের ব্যক্তিগত ফোন, যাতে একটা নম্বর ডায়াল করে কোনো বিশেষ জায়গা নয়, শুধু একজন বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। তিনি সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, আমি দিনে পাঁচ শতাংশেরও কম সময় মোবাইল ব্যবহার করি।

    যারা দিনে পাঁচ শতাংশের বেশি সময় মোবাইল নিয়ে কাটান, তাদের উদ্দেশে এক গাল হেসে মার্টিন বলেছেন, জীবনকে উপভোগ করতে শিখুন। মোবাইলের ব্যবহার কমান।

    ১৯৭৩ সালের ৩ এপ্রিল প্রথম মোবাইল আবিষ্কার করেন মার্টিন। সেই দিনের কথা স্মরণ তিনি বলেন, ফোনটা আড়াই পাউন্ড ওজনের ছিল। আর ১০ ইঞ্চি লম্বা। একবার চার্জ দিয়ে ২৫ মিনিট কথা বলা যেত। আর চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ