ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৮৫ জন অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কোনগুলো বাদ, আর কোনগুলো থাকছে জ্বালানি তেলের দাম বাড়ল ৫ ডলারের বেশি, স্বর্ণের বাজারও ঊর্ধ্বমুখী চরমোনাই মাহফিলের ময়দানে এসে আসিফ মাহমুদ যা বললেন তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে নগরে মানববন্ধন পাথরঘাটায় মাইকিং করে শত শত মানুষের অর্থ আত্মসাত, অতঃপর বাকেরগঞ্জে কুখ্যাত ডাকাত নিমাজ গ্রেফতার, বাসিন্দাদের মাঝে স্বস্তি দানব আকৃতির মাছটি বিক্রিকালে প্রশাসনের বাঁধা, ব্যবসায়ীরা লাপাত্তা  ঈদযাত্রায় প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ২০ জন মানবপাচার প্রতিরোধে দেশের দুই বিমানবন্দরে গোয়েন্দাদের ‘জাল’
  • বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

    বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম নাসির উদ্দিন চৌকিদার।

    অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগীর মা পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী নিজেও থানায় এসে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

    মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী (১৫) কাচ্চিরে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা মোসা. চাঁদনি আক্তার পলি অন্যত্র বিবাহ করে আলাদা থাকায় ভুক্তভোগী তার বাবা ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সঙ্গে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের বাড়িতে বসবাস করতেন। গত জানুয়ারি মাসে দুই দফা নিজ বাড়িতে কিশোরী তার আপন বাবার দ্বারা ধর্ষণের শিকার হন। আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত বাবা তাকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে এরইমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ