ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • মঠবাড়িয়ায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি

    মঠবাড়িয়ায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পর্যায় দ্বিতীয় ধাপে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

    সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাঃ সারমীন জাহান। দিনব্যাপী পর্যায়ক্রমে ১১'শ ৯১ জন সুবিধাভোগীদের মাঝে এ পণ্য বিক্রয় হবে।

    এসময় উপস্থিত ছিলেন, তদরকি কর্মকর্তা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আজম, মঠবাড়িয়া থানার এএসআই মিঠুন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মো. আরিফুর রহমান সোহাগ, স্থানীয় আ'লীগ নেতা মোশারফ হোসেন শরীফ, বিভিন্ন ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ডিলার জাহিদ হোসেন শরীফ প্রমূখ।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল আয্হা উপলক্ষে ও নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যে এ পণ্য বিক্রয় হচ্ছে। একজন ভোক্তা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ