ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • হামাসের বিরুদ্ধে ‘খুব শক্তিশালী’ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার

    হামাসের বিরুদ্ধে ‘খুব শক্তিশালী’ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম তীরের গাজা উপত্যকায় ১১ দিন সহিংসতা চালানোর পর যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে ইসরায়েল। সেই বিরতি যদি হামাস নষ্ট করে তাহলে ‘খুব শক্তিশালী’ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

    জানা যায়, আজ মঙ্গলবার (২৫ মে) পশ্চিম জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

    নেতানিয়াহু বলেন, হামাস যদি শান্তি ভঙ্গ করে ইসরায়েলে আক্রমণ করে তাহলে আমরা এর প্রেক্ষিতে খুব শক্তিশালী ব্যবস্থা নেবো।

    মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার ইসরায়েল সফরে গেলেন ব্লিংকেন। যুদ্ধবিরতি আরো দৃঢ় করাই তার সফরের লক্ষ্য। সফরকালে ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত করবেন। তবে হামাস নেতৃবৃন্দের কারো সাথে তার সাক্ষাতের পরিকল্পনা নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ