ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কাউখালীতে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

    কাউখালীতে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলায় দুই ডাকাত গ্রেফতার করেছে থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর হোগলা গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত হোসেনের বাড়ীতে গত ২৭ জুন ডাকাতি হয়। এব্যাপারে গত ২৮ জুন কাউখালী থানায় একটি ডাকাতি মামলা হয়, মামলা নং-১০/২৮-০৬-২২। 

    মামলার সূত্র ধরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার পিরোজপুরের নেছারাবাদ থানার মাদ্রা গ্রামের রমেশ হালদারের ছেলে রঙ্গলাল হালাদার (৩৪) ও একই গ্রামের সুখরঞ্জন হালদারের ছেলে মৃত্যুঞ্জয় হালদার (৩৫) কে গ্রেফতার করে। 

    কাউখালী থানার অফিসার ইর্নচাজ মোঃ বনি আমিন জানান, কাউখালীর উত্তর হোগলা গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির মামলায় গ্রেফতারকৃত দুইজন সরাসরি ডাকাতির সাথে জড়িত এবং আন্ত জেলা ডাকাত দলের সদস্য। মঙ্গলবার সকালে আসামীদের পিরোজপুর কোর্ট প্রেরণ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ