ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

    মঠবাড়িয়ায়  মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জামে মসজিদের ঈমাম, কৃষক, অটো চালকসহ ১২টি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসি। 

    মঙ্গলবার (৫জুলাই) সকালে উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের আকন বাড়ির সম্মূখ সড়কে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ ৫ শতাধিক লোক অংশ গ্রহণ করেন। 

    এসময় বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষক আবু সালেহ, মসজিদের ঈমাম আব্দুল হক আকন, আনায়ারা বেগম, হাওয়া বেগম, মোসলেম মৃধা, মাসুম মৃধা, গাউসুল আজম প্রমূখ।

    বক্তারা বলেন, স্থানীয় মৃত. লাল মিয় মৃধার স্ত্রী নূরুন্নাহার বেগমের সাথে প্রতিবেশী মৃত. সাইজদ্দিন রহমান মৃধার ছেলে সাইদুর রহমানের জমি ও পারিবারিক দীর্ঘদিনের দ্বন্দ চলে আসছে। এতে দুই পরিবার কারণে-অকারণে ঝগড়া-বিবাদ করার পাশাপাশি মারমুখি অবস্থানে চলে যায়। আমরা গ্রামবাসী খুন-জখম এড়াতে উভয় পরিবারকে শান্ত করা জন্য এগিয়ে যাই। এ সময় পরিস্থিতির কারনে আমাদের মতামত সাইদুর রহমানের পক্ষে চলে যায়।

    এতে ক্ষিপ্ত হয়ে নূরুন্নাহার তার প্রতিপক্ষ সাইদুর রহমানের ছেলে মাসুম মৃধারসহ আমাদের আরও ১১ টি পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি (এমপি মামলা নং-২২৩/২২) পিরোজপুর পিবিআই তদন্ত করছেন।

    এছাড়াও চিহ্নিত মামলাবাজ নূরুন্নাহার তার মেয়েকে দিয়ে আমাদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেয়ার হুমকি দেয়। গ্রামবাসি মিথ্যা ও হয়রানিমূলক মামলার থেকে রেহাই পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
    এব্যাপারে কথা বলতে গেলে নূরুন্নাহার বেগম কোন কথা বরতে রাজি হননি। তিনি বলেন আমি মামলা করেছি, তা আদালত বুঝবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ