ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • গোবর-সোডা আর লাল সেমাইয়ে তৈরি হচ্ছিল সস

    গোবর-সোডা আর লাল সেমাইয়ে তৈরি হচ্ছিল সস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি মশলা কারখানায় গরুর গোবর, সোডা আর লাল সেমাইয়ের সঙ্গে সস পাউডার মিশিয়ে তৈরি করা হচ্ছিল খাবার সস। এছাড়া পঁচা-গলিত কাঁচা মরিচে কাপড়ে মেশানো লাল রঙ দিয়ে গুঁড়া মরিচ এবং একই রঙ দিয়ে গুঁড়া হলুদ তৈরি করা হচ্ছিল।

    মঙ্গলবার (৫ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেলে এমনই এক কারখানার খোঁজ। এসব অভিযোগে ওই প্রতিষ্ঠানকে সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার সলঙ্গা থানাধীন পুরান বেড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মালিক আব্দুল খালেক ও তার কর্মচারিরা পালিয়ে গেলেও স্থানীয় মুরুব্বীরা জরিমানার টাকা পরিশোধ করেন।

    সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে ওই মশলা কারাখানায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে কারখানার মালিক ও কর্মচারিরা পালিয়ে যায়। পরে সেখানে দেখা যায় পঁচা-গলিত কাঁচা মরিচের সঙ্গে কাপড়ে মেশানো লাল রঙ দিয়ে তৈরি করা হচ্ছিল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়াতেও একই রঙ মেশানো হচ্ছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তারা গরুর গোবর, সোডা, লাল রঙের সেমাইয়ে মেয়াদহীন সস পাউডার মিশিয়ে তৈরি করছিল খাবার সস।

    তিনি আরও জানান, অভিযানে ওই কারখানাটি সিলগালা করা হয়েছে এবং প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় গ্রামের মুরুব্বীরা জরিমানার টাকা পরিশোধ করেন। এছাড়া পঁচা মরিচসহ অস্বাস্থ্যকর সব কেমিক্যাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ