ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

    কলাপাড়ায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় আবুল কালাম (৫০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

    মৃত কালাম চাকামাইয়া ইউনিয়নের কাছিম খালি গ্রামের মৃত বনি আমিনের ছেলে। 

    নিহতের পরিবার জানায়, কালাম ১৬ বছর বয়স থেকে মানসিক ভাসাম্যহীন। বুধবার বাড়িতে কাউকে কিছু না বলেই তিনি বাইরে যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। 

    দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করা সেবামূলক প্রতিষ্ঠান অন্যদানের প্রতিষ্ঠাতা মিন্টু মিয়া জানান, ‘মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে এমন খবর আসে পুলিশের কাছে। পরে পুলিশ আমাদের জানালে আমরা তাদের সহায়তায় লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছি। মারা যাওয়া ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দ্রæতগামী কোন যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছেন।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ